আমরা যারা বাংলা আধুনিক গান ও ব্যান্ডের গান পছন্দ করি, তাঁদের কাছে গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী বরাবরই পছন্দের নাম। তাঁর লেখা গান মাতিয়েছে সকল বয়সী শ্রোতাদের। তরুণ প্রজন্ম গান গায় তাঁর লেখা গান। আবার মধ্য বয়সী শ্রোতাদের কাছেও তাঁর লেখা গান পছন্দের তালিকায় আছে। আর গানগুলো গেয়েছেন দেশের বরেণ্য শিল্পী থেকে সমসাময়িক কালের কণ্ঠ শিল্পীরা। সুরও করেছেন দেশ বরেণ্য সুরকার।
গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী , তিনি তাঁর লেখা জনপ্রিয় পঞ্চাশ গান মলাটবন্দী করে শ্রোতা, পাঠক এবং কণ্ঠশিল্পীদের জন্য নতুনতর আঙ্গিকে উপস্থাপন করেছেন। কেমন এই বইটি? বা কেন এই নতুনত্ব? এই প্রসঙ্গে লিখেছেনঃ " বাংলাদেশের পঞ্চাশ বছর। নিজের লেখা পঞ্চাশটি গান নিয়ে একটি বই বের করলে কেমন হয়? সেই সাথে যদি থাকে গানের কর্ড এবং কিছুটা অলংকরণ? প্রকাশক ছাড়াও কাছের কিছু মানুষের সাথে আলাপ করলাম। সবাই উৎসাহের সাথে এই ভাবনার প্রশংসা করলো।"
গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী ভাইয়ের লেখা গান সকল বয়সীদের অন্তর ছুঁয়ে যায়। যে কারণে, তাঁর লেখা গানের একটা আলাদা বৈশিষ্ট্য আছে। সমাজচিত্র যেমন আছে, তেমনি প্রেমিক মনের নানান বর্ণিল রূপ দেখা মেলে। আবার আমাদের বিভিন্ন সময়কালের কথাও সুন্দর গীতিময় হয়ে উঠেছে। এজন্যই তাঁর লেখা গান মাতিয়েছে সকলকে। যেমন - "একদিন ঘুম ভাঙা শহরে " গানটির কথা বলি।
" একদিন ঘুম ভাঙা শহরে
মায়াবী সন্ধ্যায়
চাঁদ জাগা এক রাতে
একটি কিশোর ছেলে
একাকী স্বপ্ন দেখে
হাসি আর গানে
সুখের ছবি আঁকে
আহা কী যে সুখ"।।
১৯৯০ সালে লেখা গানটি বাংলাদেশের প্রথম রক ধাঁচের গান, যা সুরারোপ ও গেয়েছেন আইয়ুব বাচ্চু (এলআরবি ব্যান্ড )। যদিও এই গানটি আইয়ুব বাচ্চু সুর ও গেয়েছিলেন সোলস-এর জন্য। পরে সোলস ছেড়ে চলে যাবার সময় আইয়ুব বাচ্চু ভাই এই গানটি সোলস থেকে আনুষ্ঠানিক ভাবে এবং অনুমতি ক্রমে চেয়ে নিয়ে যান। এলআরবি -র প্রথম গান ছিল এটি।
এই গানটি এক কিশোর ছেলেকে নিয়ে লেখা, যার স্বপ্ন বা ভাবনায় এক রঙিন ভুবন। কিন্তু সেই রঙিন ভুবনটা হারিয়ে যায়। এই গানটি অসম্ভব জনপ্রিয়তা পেয়েছে। অসাধারণ সুর ও কণ্ঠ।
জঙ্গী ভাই লিখেছেন জীবনমুখী গান। তার একটি হলো ---
"হৃদয় কাদামাটির কোনো মূর্তি নয়
আঘাত দিলে ভেঙে যাবে
মন উড়ন্ত কোনো বেলুন নয়
হুল ফুটালে চুপসে যাবে "।।
গানটি সুর করেছেন নকীব খান ভাই। গেয়েছেন রেনেসাঁ ব্যান্ড এবং নিলুফার ইয়াসমিন। গানটির কথাগুলো ভাবুন তো- আমাদের হৃদয় কী এতটাই ঠুনকো, কারও কাছ থেকে প্রত্যাখ্যাত হলেই জীবন নিঃশেষ করে দেওয়ার কোন মানে নেই। সুন্দর এক জীবন চেয়ে আছে আমার দিকে। আমার পরিবার, আপনজনের দিকে।
সেই জীবনকে পরিপূর্ণ করে সাজাই আবার। এমন আহ্বান একমাত্র গানেই সম্ভব। অসাধারণ সুরে ও গায়কীতে তুমুল আলোড়িত করেছে সকল বয়সী শ্রোতাদের।
ঐ সময়ের আরেকটি গান-
" আজ যে শিশু
পৃথিবীর আলোয় এসেছে
আমরা তার তরে
একটি সাজানো বাগান চাই "।।।
সুর করেছেন পিলু খান। ব্যান্ড রেনেসাঁ। এই গানটিতে উঠে এসেছে সমাজচিত্র। পথের পাশে অবহেলিত শিশুদের নিয়ে সকলের কাছে কবির তাঁর ভাবনা বা ইচ্ছেকে ব্যক্ত করেছেন। এই গানটি ইউনিসেফ পরবর্তী সময়ে নিয়ে নেয়। এবং বিভিন্ন দেশে এই গানটি গাওয়া হচ্ছে এখন। এ এক বিশাল অর্জন এবং সম্মানের - বাংলাদেশের জন্য।
আরেকটি ভালো লাগার গান-
" হারানো দিনকে যদি ফিরে আমি পাই
তোমাকে আর ফেরাবো না
দুঃখ স্মৃতি যদি সুখ স্মৃতি হয়
তোমাকে আর ফেরাবো না। "
আইয়ুব বাচ্চু ভাইয়ের সুরে গানটি গেয়েছেন তপন চৌধুরী। এটিও জনপ্রিয় হয়েছে।
এবার উল্লেখ করি চট্টগ্রামের আঞ্চলিক গান প্রসঙ্গে। একসময়ে শেফালী ঘোষ এবং শ্যামসুন্দর বৈষ্ণবের আঞ্চলিক জনপ্রিয়তার তুঙ্গে ছিলো। তাঁদের পর আর তেমন একটা চর্চা হয়নি। মাটির টানে আকৃষ্ট হয়েছেন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী। লিখেছেন গান -
" আঁরো দেশত যাইয়ু তুঁই
আঁরো বাড়িত যাইয়ু
বন্ধুরে একবার বেড়াই
আইয়ু... "।।
১৯৭৮ সালে তিনি এই গানটি লিখেছেন। সুর করেছেন নকীব খান ভাই। ব্যান্ড রেনেসাঁ। চট্টগ্রামের আঞ্চলিক গানকে বাংলাদেশের ব্যান্ড সংগীতে যুক্ত করার এই উদ্যোগের জন্য শ্রদ্ধা জানাই। তিনি এক অসাধারণ কাজ করেছেন। পরে ব্যান্ড সংগীতে আঞ্চলিক গানের চর্চা হয়েছে। তবে উদ্যোগটা ছিল জঙ্গী ভাইয়ের।
আরেকটি জনপ্রিয় গান...
" সময় যেন কাটে না
বড় একা একা লাগে
এই মুখর জনারণ্যে
বিরহী বাতাস বহে
শুধু তোমার জন্য "।
পিলু খানের সুরে গানটি গেয়েছেন সামিনা চৌধুরী। আমাদের প্রত্যেকের জীবনে এমন মুহূর্ত কিন্তু আসে। তখন বেশ ভাবনা তৈরি হয়। অস্থিরতা কাজ করে। চঞ্চলতা ভর করে। মানসিক এমন টানাপোড়েনকে নিয়েই গান লিখেছেন জঙ্গী ভাই। যা আজো কানে বাজে।
এভাবেই গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী ভাইয়ের কর্ডসহ পঞ্চাশ গানের বই " একদিন ঘুম ভাঙা শহরে "। আরো ভালোলাগার বিষয়- প্রত্যেক গানের সাথে আছে অলংকরণ। গানের বিষয়ের সাথে মিল রেখে। পাঠককে আকৃষ্ট করেছে সহজেই। যারা শুদ্ধ গান করতে চান, শুধু শুনে নিখুঁতভাবে গাওয়া সম্ভব অনেক ক্ষেত্রে হয়ে উঠে না। তাঁদের জন্য এই বইটি অবশ্যই বিশেষ ভূমিকা রাখবে। কারণ, শুদ্ধভাবে গাওয়া ও সুর অবিকৃত রেখে গাওয়ার মাঝেই একটি গানের স্থায়িত্ব নির্ভর করে। আমাদের আশার প্রদীপটি জ্বালিয়ে দিলেন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী ভাই। এজন্য তাঁকে জানাই গভীর শ্রদ্ধা। একদিন ঘুম ভাঙা শহরে বইটির প্রকাশক আজব প্রকাশ।প্রচ্ছদ করেছেন গৌতম দাশগুপ্ত। অলংকরণ করেছেন সারাজাত সৌম। বইটির দাম ৩৭৫ টাকা।
ছবি: গুগল ও শহীদ মাহমুদ জঙ্গীর ফেইসবুক থেকে



দণ্ডিত বইগুলো
5 Feb 2026
1065 বার পড়া হয়েছে

সেই শিল্পী
5 Feb 2026
970 বার পড়া হয়েছে

তাহাদের চাকরি...
22 Jan 2026
855 বার পড়া হয়েছে

পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ বাক্য উকুন বিষয়ে লেখা
15 Jan 2026
1500 বার পড়া হয়েছে

সাদিকুর রহমান পরাগের তিন‘টি কবিতা
1 Jan 2026
1250 বার পড়া হয়েছে

জাকিয়া রহমানের তিনটি কবিতা
18 Dec 2025
4090 বার পড়া হয়েছে

পুথি কাহিনী...
4 Dec 2025
1345 বার পড়া হয়েছে

নব্বই বছরে পুতুল নাচের ইতিকথা
20 Nov 2025
2470 বার পড়া হয়েছে

ইকরাম কবীরের তিনটি কবিতা
13 Nov 2025
1495 বার পড়া হয়েছে

হাতবাক্সে কবিতা
6 Nov 2025
2560 বার পড়া হয়েছে

সা’দ জগলুল আব্বাসের তিনটি কবিতা
30 Oct 2025
2110 বার পড়া হয়েছে

কবি জীবনানন্দ দাশের প্রেম শোভনা
16 Oct 2025
1735 বার পড়া হয়েছে

ছয়টি কবিতা
16 Oct 2025
1555 বার পড়া হয়েছে

কবিতা বুঝিনি আমি...
26 Sept 2025
2280 বার পড়া হয়েছে

বাংলা সাহিত্যের পঞ্চ কবিকে জানার সুযোগ ...
18 Sept 2025
4155 বার পড়া হয়েছে

আইয়ুব বাচ্চুর রুপালি গিটার
6 Feb 2025
6485 বার পড়া হয়েছে

পাঠ অনুভূতি : একদিন ঘুম ভাঙা শহরে
30 Jan 2025
6750 বার পড়া হয়েছে

কাজেকর্মে কমলকুমার
9 Jan 2025
5205 বার পড়া হয়েছে

আমরা করবো জয়
2 Jan 2025
3580 বার পড়া হয়েছে

ঘরহীন ঘরে হেলাল হাফিজ
14 Dec 2024
5560 বার পড়া হয়েছে

অ্যাপল পাই, কেক আর সিলভিয়া প্লাথ
12 Dec 2024
3450 বার পড়া হয়েছে

শতবর্ষে নেরুদার প্রেম ও নৈঃশব্দ
5 Dec 2024
3900 বার পড়া হয়েছে

রুশ লোকগল্প আর যত খাবার
28 Nov 2024
4545 বার পড়া হয়েছে

নৃশংসতার সাক্ষ্য দেয় গ্রাসের টিন ড্রাম
21 Nov 2024
3400 বার পড়া হয়েছে

মায়কোভস্কির শেষ চিঠি
14 Nov 2024
3800 বার পড়া হয়েছে

বিভূতিভূষণের বন্ধুরা
7 Nov 2024
4465 বার পড়া হয়েছে

পৃথিবী আর সূর্য‘র মাঝখানে এক কবি
7 Nov 2024
3520 বার পড়া হয়েছে

পাগল হাওয়ার অ্যানিয়াস নিন
31 Oct 2024
3495 বার পড়া হয়েছে

ফেরেননি জীবনানন্দ
24 Oct 2024
3680 বার পড়া হয়েছে

হারানো শহরে হেমিংওয়ে
10 Oct 2024
3550 বার পড়া হয়েছে

প্রকৃত সারস
19 Sept 2024
4005 বার পড়া হয়েছে

বেশি চুরি যাওয়া বই নাইনটিন এইটি ফোর
11 Jul 2024
4500 বার পড়া হয়েছে

মৃত্যুর শতবর্ষে দুঃস্বপ্ন
4 Jul 2024
4410 বার পড়া হয়েছে

অপেক্ষা...
27 Jun 2024
4700 বার পড়া হয়েছে

আবিদ আজাদের কবিতা
13 Jun 2024
7275 বার পড়া হয়েছে

গোয়েন্দার ১০০ বছর
6 Jun 2024
5185 বার পড়া হয়েছে

এলিয়ট দ্বিতীয় স্ত্রী‘র জন্য লিখেছিলেন যৌন কবিতা
6 Jun 2024
4720 বার পড়া হয়েছে

অ্যালান পো‘র ঘুমিয়ে পড়া কবিতা
3 May 2024
3925 বার পড়া হয়েছে

সময়ের তাকে একটি পুরনো বই
25 Apr 2024
7210 বার পড়া হয়েছে

দুটি কবিতা
7 Apr 2024
5595 বার পড়া হয়েছে

আমার মনের ভিতরে একটা ট্রেন আছে
7 Apr 2024
4400 বার পড়া হয়েছে

শ্যামল গঙ্গোপাধ্যায় ছোটগল্প সম্মান
29 Mar 2024
6150 বার পড়া হয়েছে

আলম হায়দারের ২টি কবিতা
21 Mar 2024
4260 বার পড়া হয়েছে

বিদেশী কবিতা
21 Mar 2024
4460 বার পড়া হয়েছে

একশ দুই বছরে জয়েসের ইউলিসিস
14 Mar 2024
3880 বার পড়া হয়েছে

পার্সোনাল সার্ভিস পর্ব. ১২
22 Feb 2024
5130 বার পড়া হয়েছে

পার্সোনাল সার্ভিস পর্ব. ১১
8 Feb 2024
5245 বার পড়া হয়েছে

অন্য হেমন্তের কাছে
1 Feb 2024
3675 বার পড়া হয়েছে

পার্সোনাল সার্ভিস পর্ব. ১০
1 Feb 2024
4695 বার পড়া হয়েছে

পার্সোনাল সার্ভিস পর্ব. ৯
25 Jan 2024
5045 বার পড়া হয়েছে

পার্সোনাল সার্ভিস পর্ব. ৮
18 Jan 2024
4525 বার পড়া হয়েছে

আমার মনের ভিতরে একটা ট্রেন আছে
18 Jan 2024
3715 বার পড়া হয়েছে

পথের পাঁচালী রইলো…
11 Jan 2024
3520 বার পড়া হয়েছে

পার্সোনাল সার্ভিস পর্ব. ৭
11 Jan 2024
4185 বার পড়া হয়েছে

কবিতাগুচ্ছ
4 Jan 2024
5065 বার পড়া হয়েছে

পার্সোনাল সার্ভিস পর্ব. ৬
4 Jan 2024
5880 বার পড়া হয়েছে

পার্সোনাল সার্ভিস পর্ব. ৫
28 Dec 2023
5255 বার পড়া হয়েছে

ভ্যান গঘের বইপত্র
21 Dec 2023
4295 বার পড়া হয়েছে

পার্সোনাল সার্ভিস পর্ব. ৪
21 Dec 2023
5635 বার পড়া হয়েছে

পার্সোনাল সার্ভিস পর্ব. ৩
13 Dec 2023
5955 বার পড়া হয়েছে

গাজা থেকে লেখা কবিতা
7 Dec 2023
5915 বার পড়া হয়েছে

পার্সোনাল সার্ভিস পর্ব. ২
7 Dec 2023
5975 বার পড়া হয়েছে

আজও নাইনটিন এইটি ফোর
30 Nov 2023
3885 বার পড়া হয়েছে

পার্সোনাল সার্ভিস পর্ব. ১
30 Nov 2023
6135 বার পড়া হয়েছে

র্যাবিট ক্যাচার ও অপ্রকাশিত চিঠি
23 Nov 2023
4040 বার পড়া হয়েছে

তালনবমী
23 Nov 2023
4080 বার পড়া হয়েছে

তানিয়া হাসানের তিন কবিতা
17 Nov 2023
4675 বার পড়া হয়েছে

হেমন্তে হ্যামলেট...
26 Oct 2023
5770 বার পড়া হয়েছে

নীর-বিন্দু
19 Oct 2023
5550 বার পড়া হয়েছে

পুজোর গন্ধ…
5 Oct 2023
7295 বার পড়া হয়েছে

পঞ্চাশ বছর পরে (শেষ পর্ব)
5 Oct 2023
9475 বার পড়া হয়েছে

সিমনের সমকামী জীবনের গল্প
28 Sept 2023
5475 বার পড়া হয়েছে

পঞ্চাশ বছর পরে (পর্ব ৪)
28 Sept 2023
17470 বার পড়া হয়েছে

১২ই সেপ্টেম্বর…
14 Sept 2023
5840 বার পড়া হয়েছে

পঞ্চাশ বছর পরে (পর্ব ৩)
14 Sept 2023
9465 বার পড়া হয়েছে

পঞ্চাশ বছর পরে (পর্ব ২)
7 Sept 2023
11780 বার পড়া হয়েছে

শালামভের নরক
7 Sept 2023
7625 বার পড়া হয়েছে

পঞ্চাশ বছর পরে (পর্ব ১)
31 Aug 2023
11000 বার পড়া হয়েছে

মায়াকোভস্কির প্রতি ট্রটস্কি
23 Aug 2023
5130 বার পড়া হয়েছে

একটি উজ্জ্বল মাছ
15 Jun 2023
6085 বার পড়া হয়েছে

মার্কেজের আনটিল অগাস্ট
1 Jun 2023
4455 বার পড়া হয়েছে

নন্দিনীর সংসার..
13 Apr 2023
4370 বার পড়া হয়েছে

গুডনাইট ভিভিয়েন, গুডনাইট
27 Oct 2022
3750 বার পড়া হয়েছে

বই পোড়ার গন্ধ
2 Sept 2022
3880 বার পড়া হয়েছে

নবারুণ ভট্টাচার্যের কবিতা
25 Aug 2022
10665 বার পড়া হয়েছে

গথিক গল্পের গা ছম ছম
16 Jun 2022
3345 বার পড়া হয়েছে

আপনাকে দশদিনের জন্য স্বামী হিসেবে পেলে আমি ধন্য
31 Mar 2022
3790 বার পড়া হয়েছে

ভ্যান গঘের বোন...
1 Apr 2021
3455 বার পড়া হয়েছে

আমার চেনা দেরা
2 Jun 2019
3230 বার পড়া হয়েছে

সাদা মেঘ, সবুজ পাহাড়
23 May 2019
4295 বার পড়া হয়েছে

বিদায় নিলেন অদ্রিশ বর্ধন
21 May 2019
3170 বার পড়া হয়েছে

প্রাচীন উদ্ভিদ সংগ্রাহকগণ
16 May 2019
3745 বার পড়া হয়েছে

পাহাড়ে পাহাড়ে পাখির কাকলি
9 May 2019
3880 বার পড়া হয়েছে

গাড়োয়ালের অসাধারণ বৃক্ষরাজি
2 May 2019
3410 বার পড়া হয়েছে

নেমে আসে গঙ্গা
25 Apr 2019
3390 বার পড়া হয়েছে

লুৎফুল হোসেনের তিনটি কবিতা
25 Apr 2019
3895 বার পড়া হয়েছে

যেখানে নদীরা এসে মেশে
18 Apr 2019
3225 বার পড়া হয়েছে

বদ্রিনাথের পথে
11 Apr 2019
3780 বার পড়া হয়েছে

তুংনাথের জাদু
4 Apr 2019
3425 বার পড়া হয়েছে

মন্দাকিনীর পাড় ধরে
28 Mar 2019
3400 বার পড়া হয়েছে

লান্ডুর বাজার
21 Mar 2019
3655 বার পড়া হয়েছে

পুরনো মুসৌরির গল্প
14 Mar 2019
4290 বার পড়া হয়েছে

গাড়োয়ালের এক গ্রাম
7 Mar 2019
3285 বার পড়া হয়েছে

গাছের সঙ্গে বেড়ে ওঠা
1 Mar 2019
4275 বার পড়া হয়েছে

গল্পগুলো বাধ্য করে...
21 Feb 2019
3140 বার পড়া হয়েছে

দুনের রানি
21 Feb 2019
3435 বার পড়া হয়েছে

হিমালয় ও গঙ্গা
7 Feb 2019
3825 বার পড়া হয়েছে

অমিত রঞ্জন বিশ্বাসের ৩ টি কবিতা
10 Jan 2019
3720 বার পড়া হয়েছে

প্রয়াত মুনিরা চৌধুরীর ৫টি কবিতা
22 Nov 2018
3345 বার পড়া হয়েছে

রায়হান শরীফের চারটি কবিতা
9 Nov 2018
3445 বার পড়া হয়েছে

সহজ মানুষের গান…
2 Aug 2018
3875 বার পড়া হয়েছে

২২ শে শ্রাবণের দিকে…
2 Aug 2018
3455 বার পড়া হয়েছে

পাঁচটি কবিতা
10 May 2018
4645 বার পড়া হয়েছে

কবিতা পড়ার দায়!
1 Feb 2018
4380 বার পড়া হয়েছে

ওয়াদুদ রহমানের ৫টি কবিতা
18 Jan 2018
4950 বার পড়া হয়েছে

লুৎফুল হোসেনের ৫টি কবিতা
11 Jan 2018
4730 বার পড়া হয়েছে

পিয়ালী বসু ঘোষের ৫টি কবিতা
4 Jan 2018
3550 বার পড়া হয়েছে

প্রয়াত কবি শিমুল মোহাম্মদ এর ৫ টি কবিতা
28 Dec 2017
6190 বার পড়া হয়েছে

চারটি কবিতা
16 Nov 2017
4625 বার পড়া হয়েছে
স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।
সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।
Email: Article: [email protected], Avertising: [email protected]
Phone: +8801818189677, +8801717256199