নব্বই বছরে পুতুল নাচের ইতিকথা

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 20 Nov 2025

2485 বার পড়া হয়েছে

Shoes

নব্বই বছরে পা রাখলো কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাস। একদিকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গী অন্যদিকে নিয়তি নির্ধারিত জীবনের ছায়ার দ্বন্দ্বকে মিশিয়ে দিয়ে বিচিত্র রেখায় একটি উপন্যাসের বিন্যাস ঘটিয়েছেন মানিক বন্দ্যোপাধ্যায়। মানুষ কি প্রকৃতপক্ষে এক অদৃশ্য শক্তির পুতুল? নাকি সে তার আপন ক্ষমতার শক্তিতে নিজের পরিণতি নির্ধারণ করে

মানিক বন্দ্যোপাধ্যায়

? এই দুই প্রশ্নের ভিতর দিয়ে তাঁর অসাধারণ এই উপন্যাসের যাত্রাপথ। এই দু’টি প্রশ্নের পৃথক উত্তর কি মানিক বাবু তার অনুসন্ধানে পেয়েছিলেন? পুতুল সদৃশ এক মানবজীবনের গল্প তিনি পাঠকের সামনে তুলে ধরতে চেয়েছিলেন। আর তাই হয়তো অন্তিমে লেখেন,‘‘ নদীর মতো নিজের খুশিতে গড়া পথে কি মানুষের জীবনের স্রোত বহিতে পারে ? মানুষের হাতে কাটা খালে তার গতি এক অজানা শক্তির অনিবার্য ইঙ্গিতে। মাধ‍্যাকর্ষণের মতো যা চিরন্তন অপরিবর্ত্তনীয়।”

পুতুল নাচের ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা তৃতীয় উপন্যাস এবং চতুর্থ মুদ্রিত গ্রন্থ। উপন্যাসটি তৎকালীন ভারতবর্ষ পত্রিকায় বাংলা ১৩৪১ সালের পৌষ মাস থেকে ১৩৪২ সালের অগ্রহায়ণ পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। ১৯৩৬ সালে এটি বই আকারে প্রথম প্রকাশিত হয়।

মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মের শতবর্ষ পূর্ণ হয়েছে। মাত্র ৪৮ বছরের জীবনে ২৭ বছররের লেখক জীবন ছিলো তার। কেউ কেউ বলেন অকাল মৃত্যু ঘটেছিলো তার। কিন্তু সত্যিই কী তাই? মানিক বাবু তার স্পল্পদৈর্ঘ জীবনে যেটুকু সময়ে সাহিত্য রচনা করে গেছেন এবং তাতে যে সৃষ্টি বাংলা সাহিত্যকে ঋদ্ধ করেছে তাতে বলা যায় তিনি লেখক জীবনের পূর্ণ বৃত্তই ঘুরে এসেছিলেন।

পুতুল নাচের ইতিকথা উপন্যাস সাহিত্যের ছাত্রদের কাছে যেমন গভীর আগ্রহের বিষয় তেমনি কখনো সচেতন পাঠকের কাছেও তা সমাদৃত হয়েছে। এই উপন্যাসটিকে ঘিরে আলোচনা-সমালোচনা, সমালোচনা সাহিত্যের ধারাকে সমৃদ্ধ করেছে।

এই উপন্যাস অবলম্বনে সম্প্রতি পশ্চিমবঙ্গের চলচ্চিত্রকার সুমন মুখোপাধ্যায় সিনেমা নির্মাণ করেছেন। কলকাতার রোববার পত্রিকার সঙ্গে কথোপকথনে তিনি বলেছেন, ‘চলচ্চিত্রের জন্য কিছুটা বাছাই করতে হয়েছে। কারণ এটি একটি বিশাল উপন্যাস। একটা পরিসরের মধ্যে গল্পটা ধরতে হয় সীমিত সময়ের মধ্যে। ফলে অনেক ঘটনা, চরিত্র বাদ দিতে হয়েছে। মূলত শশী ডাক্তার, কুসুম, কুমুদ, মতি, যাদব পণ্ডিত, সেনদিনি এরা রয়েছে।’

এই চলচ্চিত্রে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান কুসুম টচরিত্রে অভিনয় করেছেন।

তথ্যসূত্রঃ ইন্টারনেট

ছবিঃ গুগল

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199